শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সিংড়ায় আমবোঝাই ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদকের নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রিজ এলাকায় একটি আমবোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাটোর শহর থেকে একটি মোটরসাইকেলে তিন যুবক সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে তারা নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি আমবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের জীবন আলী এবং নাটোর সদর উপজেলার ইসলামবাড়ি গ্রামের মুক্তার হোসেন হীরা। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী নাটোর সদর উপজেলার আলাইপাড়া গ্রামের সাইফুল ইসলাম।

পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়িতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 June 2026

সিংড়ায় আমবোঝাই ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

www.dainikkagoj.com
01 June 2026

সিংড়ায় আমবোঝাই ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

www.dainikkagoj.com