শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

তেজস্বী বীর লংগদু জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, দুই শতাধিক মানুষ পেলেন চিকিৎসাসেবা

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন (তেজস্বী বীর) এর উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দুই শতাধিক হতদরিদ্র, অসহায়, এতিম নারী-পুরুষ এবং বিভিন্ন বয়সী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বিশেষভাবে নারীদের স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করা হয়।

লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক এবং জোনের মেডিক্যাল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। দূর-দুরান্ত থেকে আগত রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোছাঃ আনিকা বুসরা (এমবিবিএস, বিসিএস), লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবরার এবং সার্জেন্ট হাবিবসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা। তাঁরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে পরামর্শ দেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করেন।

বিশেষ করে দুর্গম পাহাড়ি অঞ্চলে নারীদের জন্য গাইনি চিকিৎসা সেবা সহজলভ্য না হওয়ায় অনেক নারী দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এ মেডিক্যাল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি স্থানীয় নারীদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দেয়। তারা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধও পেয়েছেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী অনেকেই জানান, দুর্গম এলাকার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ তাদের খুব কমই হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী এবং সময়োপযোগী। তারা বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্গম এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও লংগদু জোনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন মেডিক্যাল ক্যাম্প স্বাস্থ্যসেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 May 2026

তেজস্বী বীর লংগদু জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, দুই শতাধিক মানুষ পেলেন চিকিৎসাসেবা

www.dainikkagoj.com
30 May 2026

তেজস্বী বীর লংগদু জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, দুই শতাধিক মানুষ পেলেন চিকিৎসাসেবা

www.dainikkagoj.com