শিরোনাম
তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে কোরবানির পশুর হাট জমজমাট

প্রতিবেদকের নাম / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি জেলার কোরবানির পশুর হাটগুলো এখন জমজমাট হয়ে উঠেছে। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা গরু, মহিষ ও ছাগলের প্রতি স্থানীয় ক্রেতাদের পাশাপাশি জেলার বাইরের ক্রেতাদেরও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

জেলার বিভিন্ন উপজেলার পশুর হাট ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে হাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। স্থানীয় কৃষক ও খামারিরা তাদের নিজস্ব খামারে লালিত গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য বাজারে এনেছেন। পাশাপাশি ব্যবসায়ীরাও বিভিন্ন এলাকা থেকে পশু সংগ্রহ করে হাটে তুলেছেন।

কোরবানির উদ্দেশ্যে পছন্দের পশু কিনতে প্রতিদিনই হাটে ভিড় করছেন ক্রেতারা। অনেকে জেলার বাইর থেকেও এসে পশু দেখে যাচ্ছেন। বিশেষ করে পাহাড়ি পরিবেশে বেড়ে ওঠা স্বাস্থ্যবান গরুগুলোর প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি লক্ষ্য করা গেছে।

খামারি ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, খাগড়াছড়ির প্রাকৃতিক পরিবেশে সবুজ ঘাস ও প্রাকৃতিক খাদ্য ব্যবহার করে পশু পালন করা হয়। কৃত্রিম হরমোন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার না করায় এখানকার পশুর মান ভালো থাকে। এছাড়া প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিচর্যা ও চিকিৎসা দেওয়ায় পশুগুলো রোগমুক্ত ও স্বাস্থ্যবান থাকে।

হাট সূত্রে জানা গেছে, এবার খাগড়াছড়ির পশুর হাটে সর্বোচ্চ সাত লাখ টাকা মূল্যের গরু তোলা হয়েছে। তবে ক্রেতারা এখন পর্যন্ত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দাম প্রস্তাব করেছেন। অন্যদিকে সর্বনিম্ন পশুর মূল্য ধরা হয়েছে প্রায় ৫৫ হাজার টাকা।

এদিকে পশুর হাটে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জাল টাকা প্রতিরোধ, ছিনতাই ও বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ টিমও কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রাণিসম্পদ বিভাগের নির্দেশনা মেনে স্বাস্থ্যসম্মত পশু কেনাবেচা নিশ্চিত হলে এবারের ঈদ বাজার আরও প্রাণবন্ত ও নিরাপদ হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 May 2026

খাগড়াছড়িতে কোরবানির পশুর হাট জমজমাট

www.dainikkagoj.com
26 May 2026

খাগড়াছড়িতে কোরবানির পশুর হাট জমজমাট

www.dainikkagoj.com