শিরোনাম
দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, চোরাকারবারিরা পালিয়েছে মাঠ ছাড়াই উপজেলা চ্যাম্পিয়ন চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ বছরেও মেলেনি খেলার মাঠ চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন সংশ্লিষ্টরা যমুনা সেতু পশ্চিমে র‍্যাবের অভিযানে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা রাজনীতি ক্ষমতার সংগ্রাম, সাংবাদিকতা সত্যের সংগ্রাম
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যাব-৭ সিপিসি-১ ফেনির টহল জোরদার

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি জেলা ও ফটিকছড়ি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-৭, সিপিসি-১ ফেনি ক্যাম্প।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে ঈদকে কেন্দ্র করে জমে ওঠা খাগড়াছড়ি ও ফটিকছড়ির বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিপিসি-১ ফেনি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ নিজাম উদ্দিন। এ সময় তিনি হাটে আগত ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে এএসপি মোঃ নিজাম উদ্দিন জানান, ঈদ উপলক্ষে পশুর হাট, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনগণের জানমাল রক্ষা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, জাল টাকা, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র‍্যাব সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে কেনাকাটা এবং ঈদ উদযাপন করতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ র‍্যাব ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

র‍্যাব সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখারও নির্দেশ প্রদান করা হয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন র‍্যাব-৭ সিপিসি-১ ফেনি ক্যাম্পের টহল কমান্ডার ডিএডি আব্দুল জলিল, র‍্যাব সদস্যবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

শেষে র‍্যাব কর্মকর্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 May 2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যাব-৭ সিপিসি-১ ফেনির টহল জোরদার

www.dainikkagoj.com
26 May 2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যাব-৭ সিপিসি-১ ফেনির টহল জোরদার

www.dainikkagoj.com