শিরোনাম
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লংগদুতে এসএসসির ফলাফলে চরম বিপর্যয় জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাশের হারে এগিয়ে এপিবিএন; মহালছড়ি উচ্চ বিদ্যালয়ে শূন্য নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন তাড়াশে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ নাসিরনগরে বড়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলে চমক, পাস ৯১.৬৭ শতাংশ ৩৬ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩ জন, অকৃতকার্য ৩ জন রামগতিতে এমপি বীথিকার বরাদ্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ দারিদ্র্যকে জয় করে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হতে চায় ফারজানা মহাদেবপুরে সরকারি লিজকৃত ১.৯২ একর খাসজমি দখলের অভিযোগ সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা লিজগ্রহীতাদের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫,৭০০ শিক্ষার্থী সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

বরগুনার আমতলীতে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খালু আটক

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

অনলাইন ডেক্স :

বরগুনার আমতলীতে এক এতিম শিশুকে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ উঠেছে আপন খালুর বিরুদ্ধে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। ঘটনার পাঁচ দিন পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত আলমগীর মৌলভিকে (৩৭) আটক করেছে পুলিশ।

​আটককৃত আলমগীর মৌলভি একই এলাকার মৃত নুর সেনের ছেলে।

ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন ধরে তার খালা-খালুর বাড়িতে আশ্রয় নিয়ে তাদের সঙ্গে একই ঘরে আলাদা বিছানায় বসবাস করে আসছিল। গত সোমবার সকালে ঘরে কাউকে না পেয়ে অভিযুক্ত আলমগীর মৌলভি শিশুটিকে একা পায়। এ সময় সে শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করলে শিশুটি চিৎকার করতে শুরু করে। তখন ঘাতক খালু অত্যন্ত পাশবিক কায়দায় শিশুটির মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং গলায় চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে।

ঘটনার পর থেকে অভিযুক্তের ভয়ে ও লোকলজ্জার কারণে শিশুটি বিষয়টি চেপে গিয়েছিল। তবে পরিস্থিতির ভয়াবহতা ও শারীরিক অসুস্থতার কারণে শনিবার (২৩ মে) রাতে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করে সে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীরকে আটক করে।

​এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদত মো. হাসনাইন পারভেজ জানান:

​”অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 May 2026

বরগুনার আমতলীতে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খালু আটক

www.dainikkagoj.com
24 May 2026

বরগুনার আমতলীতে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খালু আটক

www.dainikkagoj.com