শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

লংগদুতে ট্রলি দূর্ঘটনায় হেলপারের পর ড্রাইভার সাগরের মৃত্যু”

Reporter Name / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর হেলিপেট এলাকায় ট্রলি (ছয় চাকা) গাড়ি দূর্ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার সাগরের মৃত্যু হয়েছে। এর আগে দূর্ঘটনা স্থলেই মৃত্যু হয় বিজয় চাকমার।

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের মেরিন সিটি কলেজ হাসপাতলে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। নিহত সাগর (৩০) উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের হেলিপেড এলাকার বাসিন্দা সেকান্দর আলীর পুত্র।

 

এর আগে, গত শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার সাগরকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসাপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই দীর্ঘ চারদিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

 

পারিবারিক তথ্যমতে জানা যায়, সকাল ৮টায় সাগরের মৃত্যু হলে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে লাশ সহ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন পরিবারের লোকজন এবং বাড়ীতে দাফন কাপনের প্রস্তুতি চলছে।

 

উল্লেখ্য যে, গত ৯ মে শুক্রবার দিবারাত ৯টার দিকে উপজেলার বগাচতর ইউনিয়নের হেলিপেট এলাকায় মালামাল বোঝাই করে নিয়ে আসার পথে ট্রলিগাড়ি (ছয়চাকা) উল্টে ঘটনাস্থলেই নিহত হন হেলপার বিজয় চাকমা এবং গুরুতর অবস্থায় ড্রাইভার সাগরকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর