শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

রাঙ্গামাটির শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম

প্রতিবেদকের নাম / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম। তিনি লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের বাসিন্দা এবং রাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়ায় তিনি জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি লংগদু উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে মনোনীত হন।

শিক্ষা জীবনে নিবেদিতপ্রাণ এই শিক্ষক এর আগে ২০২০, ২০২১ ও ২০২৪ সালে উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ হিসেবে সম্মাননা অর্জন করেন। ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালে তিনি আবারও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পাশাপাশি এবার জেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

পারিবারিক জীবনে মোঃ জাহাঙ্গীর আলমের সহধর্মিণীও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের সংসারে এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে।

প্রতিক্রিয়ায় মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “দায়িত্ব পালনে সব সময় সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আজকের এই অর্জন আমার সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের দোয়া ও সহযোগিতার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।”

তার এই অর্জনে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, জাহাঙ্গীর আলম একজন দক্ষ, মেধাবী ও আদর্শ শিক্ষক। তার এই অর্জন লংগদু উপজেলার জন্য গর্বের বিষয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তিনি তার অভিজ্ঞতা ও আন্তরিকতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের আরও উন্নত শিক্ষা প্রদানে ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও রাঙ্গামাটির সুনাম বয়ে আনবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 May 2026

রাঙ্গামাটির শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম

www.dainikkagoj.com
23 May 2026

রাঙ্গামাটির শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম

www.dainikkagoj.com