শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা, অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তিনি নিরাপদ নগরী ও সচেতন সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। তিনি নগরীর ঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনা চিহ্নিত করে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস সদস্যরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ, উদ্ধার তৎপরতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দেওয়া, আটকে পড়া মানুষকে উদ্ধার এবং আধুনিক সরঞ্জামের ব্যবহার তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিসের সদস্যদের দক্ষতা, সাহসিকতা ও প্রস্তুতির প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 May 2026

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
21 May 2026

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com