শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব–এর ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা কথিত “মিথ্যা ও হয়রানিমূলক” মামলা প্রত্যাহার এবং তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বুধবার (২০ মে) সকাল ১০টায় পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে পার্বতীপুর প্রেসক্লাবের সদস্য আল মামুন মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শ আ ম হায়দার, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, সাংবাদিক হাবিব ইফতেখার, আব্দুল জলিল, মামুনুর রশীদ, তাজকির হোসেন, জাকারিয়া হোসাইন ও আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, পার্বতীপুর প্রেসক্লাবকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে কথিত মিজানুর রহমান মিজান পরিকল্পিতভাবে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা বলেন, এই মামলা সাংবাদিকদের কণ্ঠরোধ ও হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, মামলার তদন্তে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ এবং জেলা পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় পক্ষপাতদুষ্ট ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদন দাখিল করেছেন। তারা ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “রাষ্ট্রের প্রশাসন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা সেই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক সমাজও এ ধরনের হয়রানির শিকার হচ্ছে।”

তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং পুনঃতদন্তের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এসময় কথিত মিজানুর রহমান মিজানকে পার্বতীপুর প্রেসক্লাব থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, পার্বতীপুর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে গত বছরের ৮ সেপ্টেম্বর মিজানুর রহমান মিজান দিনাজপুর আদালতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি মামলাটির তদন্ত শেষে পিবিআইয়ের পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা হলে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে বুধবারের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 May 2026

পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

www.dainikkagoj.com
20 May 2026

পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

www.dainikkagoj.com