রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারির জরিমানা ২০ হাজার

সিরাজগঞ্জে জমজমাট আয়োজনে শুরু হলো দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক,

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬। রোববার (১৯ এপ্রিল) সকালে শহরের সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। একটি দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকেই গবেষণাভিত্তিক শিক্ষা ও হাতে-কলমে কাজের সুযোগ বাড়াতে হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহাদত হোসেন এবং জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বারসহ সংশ্লিষ্টরা।

মেলায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৫২টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ কাড়ছে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা বিষয়ক নানা নতুন ধারণা ও বাস্তব প্রয়োগ।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে সাধুবাদ জানান।

মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর