রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি শুরু রামগড়ে কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ রায়গঞ্জে গাছের ডালে তরুণের ঝুলন্ত মরদেহ: এলাকায় শোকের ছায়া উল্লাপাড়ায় স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬

কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে এক নবজাতক শিশু লাশ উদ্ধার করা হয়েছে। মৃত সন্তান প্রসবের পর নবজাতক শিশুটির লাশ বাড়ীর পাশে পুকুরের পানিতে ফেলে দেয়া হয়। পরে স্থানীয়রা সেটিকে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, উক্ত এলাকার আব্দুল হাকিমের স্ত্রী আরিফা খাতুন (৩৮) বিকেলে একটি মৃত বাচ্চা প্রসব করে। পরে মৃত বাচ্চাটিকে বাড়ীর পাশের পুকুরে ফেলে দেয়। পরে স্থানীয় রাস্তায় রক্ত এবং পুকুরে শিশুর মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতকের মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর