শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে নিয়ম-নীতির তোয়াক্কা না করে জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা হয়েছে পোল্ট্রি খামার। বসতবাড়ির ভেতর ও সড়কের পাশে স্থাপিত এসব খামারের উৎকট দুর্গন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ। বিষাক্ত গন্ধে ইতোমধ্যে শিশু ও বৃদ্ধসহ অন্তত ৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাচান আলী ভুইয়ার বাড়িতে গত ৫-৬ বছর ধরে ৩ থেকে ৪ হাজার মুরগির একটি বিশাল খামার পরিচালনা করছেন শাহাজান নামের এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে জনবসতির একদম কাছে খামারটি স্থাপন করায় বিষ্ঠা ও বর্জ্যের তীব্র দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন জানান, “দুর্গন্ধে ঘরে থাকা বা খাওয়া-দাওয়া করা দায় হয়ে পড়েছে। আমাদের পরিবারের অন্তত ৬ জন ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত।”

খামার মালিক শাহাজান পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে জনবসতিপূর্ণ এলাকায় খামার সরিয়ে নেওয়ার বদলে তিনি কাপড় দিয়ে ঘিরে দেওয়ার দায়সারা আশ্বাস দিয়েছেন, যা স্থানীয়দের কাছে অবাস্তব বলে মনে হচ্ছে।

একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজু চেয়ারম্যানের ইটভাটা সংলগ্ন রাস্তার পাশেও গড়ে উঠেছে ‘বিসমিল্লাহ পোল্ট্রি ফার্ম’। মনির, মন্নান ও রহিম নামের তিন ব্যক্তি মিলে এই খামারটি পরিচালনা করছেন। রাস্তার একদম পাশে হওয়ায় সাধারণ পথচারী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পরিবেশ দূষণ করলেও এটি দেখার যেন কেউ নেই।

লক্ষ্মীপুর জেলা পরিবেশ রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক মোখলেছুর রহমান ধনু বলেন, “জনবসতির মধ্যে পরিবেশ দূষণ করে পোল্ট্রি খামার পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে খামারগুলো বন্ধ বা নিরাপদ দূরত্বে স্থানান্তরের ব্যবস্থা করা।”

চর কাদিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন আর রশিদ জানান, লিখিত অভিযোগ পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)স্যারকে  বিষয়টি জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর