শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

হৃদয় রায়হান, ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা’র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর (এমপি)।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি ড. নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাহাজান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু দাউদ, নূর আলম তাসফের, ভেড়ামারা থানার এসআই ময়নুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল গফুর বলেন, ভূমি মানুষের জীবনের সাথে গভীরভাবে সম্পৃক্ত। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন।

ভেড়ামারা উপজেলা ভূমি অফিস জানিয়েছে, সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বচ্ছ ভূমি সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

www.dainikkagoj.com
19 May 2026

ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

www.dainikkagoj.com