শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

প্রতিবেদকের নাম / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

হৃদয় রায়হান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে চৌড়হাস পৌর টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এফ কে সুপার ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধ দম্পতিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত বৃদ্ধের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দুজনেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনেরই মাথায় আঘাত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বাড়ি খোকসা উপজেলায়। স্বজনরা আসছেন, পরে পরিচয় নিশ্চিত করা যাবে।”

এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

#কুষ্টিয়া #সড়ক_দুর্ঘটনা #বাস_দুর্ঘটনা #বাংলাদেশ #নিউজ

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

www.dainikkagoj.com
19 May 2026

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

www.dainikkagoj.com