শিরোনাম
মাঠ ছাড়াই উপজেলা চ্যাম্পিয়ন চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ বছরেও মেলেনি খেলার মাঠ চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন সংশ্লিষ্টরা যমুনা সেতু পশ্চিমে র‍্যাবের অভিযানে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা রাজনীতি ক্ষমতার সংগ্রাম, সাংবাদিকতা সত্যের সংগ্রাম তাড়াশে ডিএনসির বিশেষ অভিযান: ২২০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

দীর্ঘ ৭ বছর পর হত্যা মামলার ‘ভিকটিম’ আয়েশা খাতুন জীবিত উদ্ধার

প্রতিবেদকের নাম / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

এম. এস. আই শরীফ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘ ৭ বছর আগে অপহরণ ও হত্যা মামলার ভিকটিম হিসেবে যাকে মৃত মনে করা হয়েছিল, সেই আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করেছে ভোলাহাট থানা-পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

থানা সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের বাসিন্দা মোছাঃ আয়েশা খাতুন (১৭) ২০১৯ সালের ৩১ মে দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে তার মা আদুরী বেগম আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘদিন তদন্তাধীন থাকার পর ভোলাহাট থানার এসআই মোঃ কামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অবশেষে গত ৩ মে ২০২৬ রাতে রাজশাহী আলুপট্টি থেকে ভোলাহাটগামী বিআরটিসি বাসের তথ্য পেয়ে ভোলাহাট বাসস্ট্যান্ডের কাউন্টার এলাকা থেকে আয়েশাকে জীবিত উদ্ধার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা জানান, “দীর্ঘদিন ধরে যাকে মৃত মনে করা হচ্ছিল, তাকে জীবিত উদ্ধার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে তার পরিবারের সদস্যরা মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।” প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “এটি একটি ব্যতিক্রমী ঘটনা। অপহরণ ও হত্যা মামলার ভিকটিমকে জীবিত উদ্ধার করা সত্যিই আনন্দের। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে উপস্থাপন করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, তার দায়িত্ব গ্রহণের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি বিপুল পরিমাণ জ্বালানি তেলসহ একটি লড়ি এবং কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করা হয়েছে।

বর্তমানে উদ্ধারকৃত আয়েশা খাতুনকে জিজ্ঞাসাবাদ চলছে। তার নিখোঁজ থাকা এবং এতদিন কোথায় ছিলেন—এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 May 2026

দীর্ঘ ৭ বছর পর হত্যা মামলার ‘ভিকটিম’ আয়েশা খাতুন জীবিত উদ্ধার

www.dainikkagoj.com
04 May 2026

দীর্ঘ ৭ বছর পর হত্যা মামলার ‘ভিকটিম’ আয়েশা খাতুন জীবিত উদ্ধার

www.dainikkagoj.com