শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ধামইরহাটে শ্রমিক দিবস পালিত

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট( উপজেলা)প্রতিনিধি

 

সারা দেশের ন্যায় ধামইরহাটে ৩টি সংগঠনের আয়োজনে পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়দাবাদি দল বিএনপি ‘র অঙ্গ সংগঠন জাতীয়দাবাদি শ্রমিকদলের আয়োজনে বেলা ১১টায় শোভাযাত্রা বের হয় এবং বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্মৃতি সৌধের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদি শ্রমিক দলের সভাপতি ইবরাহিম হোসেন।প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ ২ আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রিয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান। দলীয় বিভিন্ন পদের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশানের আয়োজনে বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে ধামইরহাট সফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফেডারেশান সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর ইঞ্জিঃ এনামুল হক। আলোচনা সভায় জামায়াতে ইসলামের শাখার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এছাড়াও উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল হোসেনের নেতৃত্ব বেলা সাড়ে ১০ টায় শ্রমিকদের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সংগঠনের নিজস্ব কার্য়ালয়ের সামনে গিয়ে শ্রমিকদের নির্দেশনার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর