কয়রা (খুলনা) প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং “প্রোগ্রাম এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিকে লাভজনক ও টেকসই করতে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ। তিনি PARTNER প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন।
উপ-সহকারী কৃষি অফিসার আল মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ আব্দুস সামাদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিশাত ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির মাসুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গুরুদাস মণ্ডল, অনুতাব সরকার, মোঃ ফারুক হোসেন, মাহমুদুল হাসান, মোঃ গফ্ফার হোসেন, মোঃ মহিবুল ইসলাম, শেখ ফরিদ হোসেন, মোঃ সোহেল হুসাইন, মোঃ মিরাজ হোসেনসহ স্থানীয় কৃষক প্রতিনিধি মিজানুর রহমান লিটন ও মুর্শিদা খাতুন প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য উৎপাদন, ট