শিরোনাম
ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপোসে আদায় ৪৪ লাখ টাকা গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাহী সদস্য পদে সামিউল আলিম (আশিক) প্রার্থী পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে কমলনগরে ইজতেমার প্রস্তুতি সভা বোদায় সড়ক দুর্ঘটনায় গেটলক বাসের সুপারভাইজার নিহত পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৪ জন আহত, চালকের পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার দীর্ঘ ৭ বছর পর হত্যা মামলার ‘ভিকটিম’ আয়েশা খাতুন জীবিত উদ্ধার কক্সবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনে সাতকানিয়ার সাংবাদিকদের বর্ণাঢ্য র‍্যালি পাবনার ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়কের শুভ উদ্বোধন লংগদুতে প্রাণনাশের হুমকি: নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়কের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ১ হাজার মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার বলেন, জনগণের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি উল্লেখ করেন, প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, কৃষির উন্নয়নে খাল খনন, অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন অবকাঠামোগত খাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জনগণ তার ওপর যে আস্থা রেখে ভোট দিয়েছেন, সেই আস্থার প্রতিদান দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের কল্যাণই তার মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মোঃ মহির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

স্থানীয়দের প্রত্যাশা, এই সড়ক নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনসাধারণের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 May 2026

পাবনার ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়কের শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
04 May 2026

পাবনার ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়কের শুভ উদ্বোধন

www.dainikkagoj.com