শিরোনাম
তাড়াশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু তাজিমের, শোকে স্তব্ধ সরাতলা বাজার এলাকা কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত, ৭৯৪ পরিবার পেল সুবিধা নান্দাইলে ৭৩০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার রামগড়ের কৃতি সন্তান সাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত কমলনগরে আদালতের আদেশ উপেক্ষার অভিযোগে জমি নিয়ে উত্তেজনা, দিশেহারা নদীভাঙা পরিবার সেনবাগে ৩৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্য আটক, গুলিবিদ্ধ ১ রাজশাহী থেকে যাতায়াতেই সীমাবদ্ধ দায়িত্ব: তানোরে কর্মকর্তাদের অনুপস্থিতিতে থমকে আছে উন্নয়ন, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় অর্থনীতি আদমদীঘির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধনের বড় ব্যবধানে জয়
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

আদমদীঘির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (বক্কর) আজ শনিবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার টি.এম.এস.এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা আজ বাদ আছর আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রনেতা হিসেবে সক্রিয় ছিলেন। পরে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘদিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় তিনি দুই দফায় আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং এলাকায় একজন পরিচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

আদমদীঘির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল

www.dainikkagoj.com
16 May 2026

আদমদীঘির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল

www.dainikkagoj.com