শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

পথশিশুদের মুখে হাসি ফোটাতে পিপিএসএফ’র সংবর্ধনা ও খাবার বিতরণ

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

পথশিশু ও হতদরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন (PPSF)। সংগঠনটির উদ্যোগে “নবআল পাঠশালা-০১” এর শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা এবং অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মানবিক এই আয়োজনকে ঘিরে শিশুদের মাঝে ছিল আনন্দঘন পরিবেশ।

শুক্রবার (১৫ মে) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদীর দেওয়ানগঞ্জ-গফরগাঁও ব্রিজ সংলগ্ন মনোরম পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক পথশিশু ও হতদরিদ্র শিশু অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন (PPSF)-এর কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মো. আবদুল কবিরসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে মো. আবদুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুদের শিক্ষার সুযোগ তৈরি হলে তারা একদিন সমাজ ও দেশের সম্পদে পরিণত হবে।

বিশিষ্ট সমাজসেবক মো. আবদুল কবির বলেন,

“অসহায় ও পথশিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় তাদের সহযোগিতায় কাজ করে যেতে চাই। বিশেষ করে শিক্ষার উন্নয়নে সমাজের বিত্তবানদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন।”

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ বলেন,

“২০২১ সাল থেকে PPSF প্রায় ২০০ হতদরিদ্র শিশুকে নিয়মিত পাঠদান কার্যক্রমের আওতায় এনেছে। এছাড়াও তাদের মাঝে পোশাক, ঈদ সামগ্রী, শিক্ষা উপকরণ, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন,

“আমাদের লক্ষ্য শুধু খাবার বিতরণ নয়, বরং পথশিশুদের একটি সুন্দর ও শিক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা। সমাজ তখনই আলোকিত হবে, যখন প্রতিটি শিশুকে আলোর পথ দেখানো সম্ভব হবে।”

অনুষ্ঠানের শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় শিশুদের উচ্ছ্বাস ও হাসিমুখ উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে তোলে। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 May 2026

পথশিশুদের মুখে হাসি ফোটাতে পিপিএসএফ’র সংবর্ধনা ও খাবার বিতরণ

www.dainikkagoj.com
15 May 2026

পথশিশুদের মুখে হাসি ফোটাতে পিপিএসএফ’র সংবর্ধনা ও খাবার বিতরণ

www.dainikkagoj.com