শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বসনবুড়ি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল এলাকার ওপর দিয়ে প্রবাহিত দীর্ঘদিন ভরাট হয়ে যাওয়া বসনবুড়ি খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন ব্যবস্থাকে সচল ও টেকসই করতে এ উদ্যোগ নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

মুরইল এলাকায় বসনবুড়ি খালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, নশরতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

বসনবুড়ি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
14 May 2026

বসনবুড়ি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

www.dainikkagoj.com