শিরোনাম
লংগদুতে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মকর্তাদের সাথে ইফা’র মহাপরিচালকের মতবিনিময় বসনবুড়ি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা অস্ত্র ঠেকিয়ে চালক-নৈশ্যপ্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন দীঘিনালায় গাঁজাসহ আটক যুবককে মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড সোনারগাঁওয়ে কৃষি ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক পাবনার ভাঙ্গুড়ায় সিসিডিবি’র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত সান্তাহারে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার ত্রিশালে পৃথক অভিযানে নারীসহ ০৩ জন গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সোনারগাঁওয়ে কৃষি ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

শাহাদাৎ হোসেন চৌধুরী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহজমপুর শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর বাজারে কৃষি ব্যাংক শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন লতিফ, সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সরকার, জামপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাসিরউদ্দিন, ব্যবসায়ী মতিউর রহমান, আমিনুল ইসলাম চন্দন ও সোহেল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮১ সালে স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সংরক্ষিত নারী সাংসদ গোলবদন বেগমের উদ্যোগে মহজমপুর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের এ শাখা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের কৃষকরা সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ করে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তারা অভিযোগ করেন, বর্তমানে ব্যাংক কর্তৃপক্ষ শাখাটি প্রায় ৭ কিলোমিটার দূরে স্থানান্তরের পরিকল্পনা করছে, যা জামপুর, সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়নের সাধারণ গ্রাহক ও কৃষকদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রায় ১৫ হাজার গ্রাহক এ শাখার মাধ্যমে নিয়মিত লেনদেন করেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের প্রবাসীরাও এ শাখার মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। ব্যাংকটি স্থানান্তর করা হলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই অবিলম্বে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক মহজমপুর শাখার ব্যবস্থাপক এস এম মাহমুদুল হাসান মন্ডল বলেন, “শাখাটি বর্তমানে ব্যবসায়িকভাবে লাভজনক এলাকায় নয়। এছাড়া এ অঞ্চলে প্রায় ৫৬ কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে। গত বছর শাখাটিতে প্রায় ৪ কোটি টাকার লোকসান হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাখা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

সোনারগাঁওয়ে কৃষি ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

www.dainikkagoj.com
14 May 2026

সোনারগাঁওয়ে কৃষি ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

www.dainikkagoj.com