শিরোনাম
সোনারগাঁওয়ে কৃষি ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক পাবনার ভাঙ্গুড়ায় সিসিডিবি’র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত সান্তাহারে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার ত্রিশালে পৃথক অভিযানে নারীসহ ০৩ জন গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে রহস্যজনক হামলায় সুতা ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা শুরু, ভুয়া নাম দিলে কঠোর ব্যবস্থা: এমপি আনোয়ারুল হক স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে — রেল প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে ট্রাকচাপায় ভূমি কর্মকর্তা নিহত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচলে চুক্তি ; যান চলাচলের জন্য বাড়ছে ৩.৫ মিটার পথ, বাড়বে সেতুর সক্ষমতা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে — রেল প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান বলেছেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্যসেবা কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করছে। স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ চিকিৎসা সেবার আওতায় আসবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে প্রায় ৬ হাজার ৯৪৩ জন নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হবে। প্রতিমন্ত্রী এ উদ্যোগকে একটি মানবিক ও জনবান্ধব কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন, এটি শুধু একটি কার্ড বিতরণ নয়, বরং সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বক্তব্যে তিনি ময়মনসিংহ রেলস্টেশন-এর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে রেলস্টেশনে পানি জমে যাওয়া, যাত্রীদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগারের অভাব, নারী যাত্রীদের নামাজের ব্যবস্থা ও পাবলিক টয়লেট সংকট দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সারা দেশে রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে এবং ময়মনসিংহও এ উন্নয়ন পরিকল্পনার আওতায় রয়েছে। একইসঙ্গে ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর দাবি সরকারের বিবেচনায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। লোকোমোটিভ ও কোচ সংকটের কারণে তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব না হলেও বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি।

এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে যানজট নিরসনে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ময়মনসিংহের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং এ প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং মোঃ জাকির হোসেন বাবলু।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে — রেল প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com
14 May 2026

স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে — রেল প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com