শিরোনাম
সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর শুভ উদ্বোধন উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক লোহাগাড়ায় জমি বিরোধে সংঘর্ষে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ কুষ্টিয়ার ভেড়ামারায় মেলার মাঠ থেকে তুলে নিয়ে গৃহবধূ ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল সম্পন্ন, ফাইনালে কমলনগর ও সদর সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মো. মিলন হোসেন ত্রিশালে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজন গ্রেফতার নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত কাচিনা ইউনিয়ন ভূমি অফিস, নায়েব মফিজুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া; টাকা ছাড়া নড়ে না ফাইল
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনাম হোসেনসহ খাদ্য ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে। এতে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।

এবারের সংগ্রহ অভিযানে “আগে আসলে আগে বিক্রয়” নীতিতে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। আগামী মে মাস থেকে ৩১ আগস্ট পর্যন্ত সেনবাগ উপজেলার ১নং থেকে ৯নং ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে ধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়।

উদ্বোধনী দিনে সেনবাগ পৌরসভার কৃষক নজরুল ইসলামের কাছ থেকে দুই টন বোরো ধান সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, কৃষকদের কষ্টার্জিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ধান সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রয়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 May 2026

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
13 May 2026

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর শুভ উদ্বোধন

www.dainikkagoj.com