শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বদলগাছীর ভান্ডারপুর বাজারে মাদক সেবনের সময় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে প্রকাশ্যে মাদক সেবনের সময় হাতেনাতে আটক হওয়া এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোহাম্মদ রেজাউল ইসলাম (৩৬)। তিনি বদলগাছী থানার রসুলপুর কবিরাজপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও অজিফা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারপুর বাজারে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বাজারের পরিবেশ পর্যবেক্ষণ করছিলেন বণিক সমিতির সদস্যরা। এ সময় বাজারের একটি স্থানে রেজাউল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে আটক করেন ভান্ডারপুর বাজার বণিক সমিতির সভাপতি মেহেদী মাসুদ সাগর। পরে তাকে বদলগাছী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান (ছনি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রেজাউল ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভান্ডারপুর বাজার বণিক সমিতির সভাপতি মেহেদী মাসুদ সাগর বলেন, “ভান্ডারপুর বাজারকে মাদকমুক্ত রাখতে বণিক সমিতি সবসময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমরা কোনো ধরনের ছাড় দেব না। যারা বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান (ছনি) বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ জরুরি। প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

স্থানীয় বাসিন্দারা বাজার এলাকায় এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি ও প্রশাসনের কঠোর অবস্থানের ফলে বাজার ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 May 2026

বদলগাছীর ভান্ডারপুর বাজারে মাদক সেবনের সময় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

www.dainikkagoj.com
13 May 2026

বদলগাছীর ভান্ডারপুর বাজারে মাদক সেবনের সময় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

www.dainikkagoj.com