শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগ ও অর্জন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন মাঠপর্যায়ে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে একটি পরিবারের সামগ্রিক তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে বিভিন্ন সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কৃষকদের সহায়তায় স্মার্ট কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক স্বস্তি দিতে কৃষিঋণ মওকুফ কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আলাদা পরিবহন সুবিধা চালুর বিষয়েও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। নারীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

প্রেস ব্রিফিং শেষে গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 May 2026

গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

www.dainikkagoj.com
13 May 2026

গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

www.dainikkagoj.com