সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

নিলফামারীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি

নিলফামারী জেলার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা নুর ইসলাম (৭২) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, এসআই মো. আনোয়ার হোসেন (বিপি-৮৪০৩০৮৩০৭৫), বর্তমানে নিলফামারী জেলায় আরও-এমটি পদে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে ভূমি দখল, নিয়োগ-বদলি বাণিজ্য, পদোন্নতি বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর জেলা কার্যালয়ে মামলা (নং ০৩/২১, তারিখ ১৮/০৩/২১) এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, ঢাকায় মামলা (নং ৪৩৩/২০২০) চলমান রয়েছে।

অভিযোগকারী দাবি করেন, উক্ত পুলিশ কর্মকর্তা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থেকেছেন এবং তার (নুর ইসলামের) পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

অভিযোগে তদন্তপূর্বক এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর