শিরোনাম
সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক এশিয়ান হাইওয়ে সড়কে ফ্লাইওভারের দাবিতে মানব বন্ধন কমলনগরে খোনকারির আড়ালে জমি দখল ও দলিল কারসাজির অভিযোগ আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার” ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

এশিয়ান হাইওয়ে সড়কে ফ্লাইওভারের দাবিতে মানব বন্ধন

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

সোনারগাঁও ( নারায়নগঞ্জ) সংবাদদাতা:

এশিয়ান হাইওয়ে (মদনপুর – জয়দেবপুর) সড়কের নারায়ণগঞ্জের সোনারগঁও উপজেলার নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স মিল পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সড়কে চলাচলকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং শিল্প–কারখানার শ্রমিকদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি নিরসনের দাবিতে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নয়াপুর বাজারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার এবং বাবুল মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ের এই গুরুত্বপূর্ণ অংশটিতে প্রতিদিন অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের রাস্তা পারাপার ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকির মুখোমুখি হতে হয়। জনদুর্ভোগ কমাতে নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স মিল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা এখন সময়ের দাবি।

এলাকাবাসী ও নেতৃবৃন্দ জনস্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান। তাঁদের মতে, এই ফ্লাইওভার নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় আমূল উন্নতি ঘটবে বলে আশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
25 November 2026

এশিয়ান হাইওয়ে সড়কে ফ্লাইওভারের দাবিতে মানব বন্ধন

www.dainikkagoj.com
25 November 2026

এশিয়ান হাইওয়ে সড়কে ফ্লাইওভারের দাবিতে মানব বন্ধন

www.dainikkagoj.com