শিরোনাম
সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক এশিয়ান হাইওয়ে সড়কে ফ্লাইওভারের দাবিতে মানব বন্ধন কমলনগরে খোনকারির আড়ালে জমি দখল ও দলিল কারসাজির অভিযোগ আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার” ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

 

নাজমুস সাকিব/ ঝিনাইদহ

ঝিনাইদহে ২০ দশমিক ৫ কেজি গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে এসআরবি সিপিসি-২-এর সদস্যরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পোড়াহাটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক হৃদয় হোসেন সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মো. সাহেব হোসেনের ছেলে। পরে উদ্ধার করা গাঁজাসহ তাঁকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে এসআরবি ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় হৃদয় হোসেনের বসতঘরের খাটের নিচ থেকে ২০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক যুবককে উদ্ধার করা মাদকসহ ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
25 November 2026

ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

www.dainikkagoj.com
25 November 2026

ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

www.dainikkagoj.com