শিরোনাম
সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক এশিয়ান হাইওয়ে সড়কে ফ্লাইওভারের দাবিতে মানব বন্ধন কমলনগরে খোনকারির আড়ালে জমি দখল ও দলিল কারসাজির অভিযোগ আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার” ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

কমলনগরে খোনকারির আড়ালে জমি দখল ও দলিল কারসাজির অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিদার খোনকারের বিরুদ্ধে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, দলিলের তথ্য গোপন ও কাগজপত্রে কারসাজি এবং হয়রানিমূলক মামলার একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা এসব অভিযোগ তুলে দলিলপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, রফিক উল্লাহর ছেলে দিদার খোনকার খোনকারি পেশার আড়ালে প্রভাব বিস্তার করে জমি-সংক্রান্ত বিভিন্ন বিরোধে জড়িয়ে পড়েছেন। ঝাড়ফুঁক ও তাবিজ-কবচের মাধ্যমে মানুষের ওপর প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন কেউ কেউ।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ১৯৭৩ সালের ২৩ জুলাইয়ের ৯৬১০ নম্বর দলিল এবং ২০১২ সালের ২৯ এপ্রিলের ১৮৬৮ নম্বর দলিলের মালিকানা নিয়ে অসংগতি রয়েছে। তাঁদের দাবি, যাচাইয়ে ৯৬১০ নম্বর দলিলটি আশ্রাফের নেছা (স্বামী আব্দুল হাসিম) এবং ১৮৬৮ নম্বর দলিলটি মোহাম্মদ আজাদ উদ্দিনের (পিতা মৃত আব্দুল অদুদ) নামে পাওয়া গেছে। এ ছাড়া ১৯৩৪ সালের ৩১ মে তারিখের ১৮৩ নম্বর দলিল নিজের বলে দাবি করা হলেও সেটি প্রকৃতপক্ষে এছাক মিয়ার (পিতা কেরামত আলী) নামে রয়েছে বলে অভিযোগ তাঁদের।

৯১/২০১৮ নম্বর দেওয়ানি মামলাকে কেন্দ্র করে কথিত ভুয়া খাস আমমোক্তারনামা তৈরির অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য মেজর আব্দুল মান্নানের ২৭ জন ভাতিজা মিলে শফিক উল্যাহ ওরফে বাংলা নেতাকে একটি আমমোক্তারনামা দেন। পরবর্তী সময়ে সেটি প্রত্যাহার করা হয়। তবে মূল দলিলের বাইরে কীভাবে কথিত খাস আমমোক্তারনামা তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

তাঁদের আরও অভিযোগ, মূল দলিলে চর কাদিরা মৌজার দিয়ারা ৪৩১ খতিয়ানের ২৬২০ ও ২৬২৭ নম্বর দাগ উল্লেখ থাকলেও কথিত খাস আমমোক্তারনামায় ২৬১৯ নম্বর দাগ যুক্ত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে হয়রানি করতে একাধিক মামলা করা হয়েছে বলেও দাবি তাঁদের।

জমির মালিক মোস্তফা মিয়া অভিযোগ করেন, চর কাদিরা মৌজার আরএস ৯৮১ খতিয়ানের ৬২৮৩ নম্বর দাগে তাঁর ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। আমমোক্তারনামা-সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে দলিল যাচাই ও প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. বাহার, মো. ইসরাফিল ও মো. ছিদ্দিক ব্যাপারী।

বসতভিটা ও পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগও করেছেন কয়েকজন। মোহাম্মদ ইসমাইলের দাবি, তাঁর স্ত্রী নুর জাহান বেগমের নামে দক্ষিণ চর কাদিরা মৌজার আরএস ১৪৩৯ খতিয়ানের ৮৭২ নম্বর দাগে ৪০ শতাংশ জমি রেকর্ডভুক্ত রয়েছে। তবে ওই জমির অংশে দিদার খোনকারের বসতভিটা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে ফখরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর চাচি মুরশিদা খাতুনের নামে আরএস ৯২৫ খতিয়ানের ৮৭৯ নম্বর দাগে ১ একর ৫৩ শতাংশ জমি রয়েছে। ওই জমি দখল করে জামিয়া মাদানিয়া মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করা হয়েছে বলে তাঁর দাবি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

স্থানীয় আবুল কাসেমের অভিযোগ, জমি নিয়ে বিরোধের সময় নোয়াখালী থেকে সইমোহরী সংগ্রহ করে তাঁরা দেখতে পান, মূল নথিতে টুকা মিয়ার (পিতা আমিরউদ্দিন হাওলাদার) নাম রয়েছে। অথচ তাঁদের কাছে উপস্থাপিত নথিতে পিতার নাম সৈয়দ উদ্দিন লেখা ছিল। বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়া এবং বৈঠকে নথি উপস্থাপনের পর তাঁদের আটকে রাখার অভিযোগও করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন আর রশিদ বলেন, দিদার খোনকারের বিরুদ্ধে জমি দখল ও কাগজপত্রের কারসাজি নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দিদার খোনকার। তিনি দাবি করেন, আজাদের কাছ থেকে ১৬ শতাংশ, আব্দুল মালেকের কাছ থেকে ৭ শতক, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৬৭ শতাংশ, শাহাবুদ্দিনের কাছ থেকে ৫৫ শতক, আ. মুন্নাফ গংয়ের কাছ থেকে ৫৩ শতাংশ, আবুল কাশেম গংয়ের কাছ থেকে ৬৭ শতাংশ, মিজানুর রহমান দীপকের কাছ থেকে ৬১ শতক, অ্যাডভোকেট জসিমের কাছ থেকে ১ দশমিক ৬০ শতাংশ এবং নুরজাহানের কাছ থেকে ৩২ শতক জমি কিনেছেন। সব মিলিয়ে তাঁর দাবি, তিনি ৫ দশমিক ১৮ একর জমির মালিক। তিনি বলেন, ‘মানুষ আমাকে নিয়ে ঝামেলা করে কেন, তা আমি বুঝতে পারি না।’

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংশ্লিষ্ট দলিল, খতিয়ান ও আদালতের নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
25 November 2026

কমলনগরে খোনকারির আড়ালে জমি দখল ও দলিল কারসাজির অভিযোগ

www.dainikkagoj.com
25 November 2026

কমলনগরে খোনকারির আড়ালে জমি দখল ও দলিল কারসাজির অভিযোগ

www.dainikkagoj.com