শিরোনাম
গাঁওকান্দিয়া ইউপিতে ৫২ লাখ ৩৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ, পলাতক সচিব লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা সম্প্রীতির বন্ধনে দুই দিনব্যাপী মণিপুরি মহারাসলীলা উৎসবের পর্দা নামল ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক এশিয়ান হাইওয়ে সড়কে ফ্লাইওভারের দাবিতে মানব বন্ধন কমলনগরে খোনকারির আড়ালে জমি দখল ও দলিল কারসাজির অভিযোগ আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার”
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

প্রদীপ রায়,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ধনতলা ক্লাস্টারের উদ্যোগে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা।

সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের মতবিনিময় সভা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
25 November 2026

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

www.dainikkagoj.com
25 November 2026

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

www.dainikkagoj.com