শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুইমারাবাসীর পাশে দাঁড়াল গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোন

Reporter Name / ১৫১ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

গুইমারার রামসু বাজারে সম্প্রতি  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

সোমবার ২০ অক্টোবর দুপুরে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

একইসঙ্গে সিন্দুকছড়ি জোন কর্তৃক স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শ্রেণীর বই ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই ক্যাম্পেইনে প্রায় ১৯০ জন পাহাড়ি ও ৮০ জন বাঙালি অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী, পিএসসি, জি, এবং গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত সকলের উদ্দেশ্যে রিজিয়ন কমান্ডার বলেন, গত ২৮ সেপ্টেম্বর রামসু বাজারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী চক্র বাজার বয়কট, শিক্ষার্থীদের স্কুলে যেতে নিষেধ, পোড়া ঘরবাড়ি পরিষ্কার না করা ও থানা কর্তৃক পুলিশি আটকের মতো মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকার পাহাড়ি-বাঙালির মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি এই সকল মিথ্যা তথ্যে কান না দিয়ে সকলকে পূর্বের ন্যায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানান। রিজিয়ন কমান্ডার অতীতের সকল দুঃখ-দুর্দশা ভুলে সকলকে স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দেন এবং সেনাবাহিনী কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তা ও সাধ্য অনুযায়ী আর্থিক অনুদান অব্যাহত থাকবে বলে তাঁর বক্তব্য শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর