শিরোনাম
তাড়াশে এক দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ঋণের কিস্তি ও মামলার ভয়ে কমলনগরে ভিটেমাটি ছেড়ে আত্মগোপনে শত শত নারী রামগতিতে মেঘনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, বরশিতে আটকে মেলে লাশ তানোরে নারী এমপিকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে এসপির কঠোর বার্তা অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি, জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সোনারগাঁয়ে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ আদমদীঘি দলিল লেখক সমিতির সংবর্ধনায় এমপি আব্দুল মহিত তালুকদার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

লংগদুতে দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৪১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে লংগদু হর্টিকালচার সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় লংগদু উপজেলা কৃষি বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটির উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অরুণ রায় এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান।

দিনব্যাপী এ প্রশিক্ষণে কৃষকদের নিরাপদ ফসল উৎপাদন, মানসম্মত কৃষি চর্চা এবং বাজারজাতকরণে GAP সার্টিফিকেশনের গুরুত্ব ও নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে তাদেরকে নিরাপদ ও আধুনিক কৃষি চর্চায় আরও উৎসাহিত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আর্কাইভস
04 May 2026

লংগদুতে দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
04 May 2026

লংগদুতে দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com