শিরোনাম
তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব রামগতিতে বায়তুস সালাম জামে মসজিদের উদ্বোধন তাড়াশের নওগাঁ বাজারে আল-ফালাহ সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের ক্যাটেল ফার্মে আমেরিকান ব্রাহামা জাতের গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর গবাদিপশু পালন ও উন্নত এগ্রো-ট্যুরিজম সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামীম হোসেন আনুষ্ঠানিকভাবে ক্যাটেল ফার্ম ও প্রজনন কেন্দ্রের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফাইন্যান্স ডিরেক্টর মো. সেলিম উদ্দিন, প্রজেক্ট ডিরেক্টর মো. শামসুজ্জামান ডালিম, সমাজসেবক হাজী মোহাম্মদ জালাল উদ্দিন মল্লিক, হাজী মোহাম্মদ জাকির হোসেন খান, হাজী মোহাম্মদ শাহীন খান, অ্যাডভোকেট আহসান জামান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনের মধ্য দিয়ে আমেরিকান ব্রাহামা জাতের ‘GBRX 253’ মা গরু থেকে বাছুর উৎপাদনের প্রজনন কার্যক্রম শুরু করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, উন্নতমানের নির্বাচিত বীজ ও বিজ্ঞানসম্মত প্রজনন পদ্ধতি ব্যবহার করে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে উন্নত জাতের মাংসল গরু উৎপাদন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার প্রসারে ভূমিকা রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, শুধু রিসোর্ট পরিচালনাই নয়, প্রকৃতির সান্নিধ্যে পরিবেশবান্ধব সমন্বিত কৃষি ও উন্নত এগ্রো-ট্যুরিজমের প্রসার ঘটানোই তাঁদের মূল লক্ষ্য। আমেরিকান ব্রাহামা জাতের প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, আধুনিক কৃষি ও পশুপালন ব্যবস্থার সমন্বয়ে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার পাশাপাশি দেশের কৃষি খাতের উন্নয়নেও ভূমিকা রাখতে চায় কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও অতিথিরা এ উদ্যোগের সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 November 2026

তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন

www.dainikkagoj.com
06 November 2026

তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন

www.dainikkagoj.com