শিরোনাম
তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব রামগতিতে বায়তুস সালাম জামে মসজিদের উদ্বোধন তাড়াশের নওগাঁ বাজারে আল-ফালাহ সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবীণ সংবাদপত্র বিক্রেতা ও সাবেক ইউপি সদস্য বুলবুল মেম্বারের পাশে দাঁড়িয়েছে তানোর প্রেসক্লাব। তাঁর চিকিৎসা ও পরিবারের সাময়িক সংকট মোকাবিলায় নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা হিসেবে প্রদান করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে তানোর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে আহত বুলবুল মেম্বারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা বুলবুল মেম্বার কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘদিন ধরে তিনি তানোর এলাকায় সংবাদপত্র বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী থাকায় তাঁর স্বাভাবিক কর্মজীবন বন্ধ রয়েছে। এতে তাঁর পরিবারও সাময়িক আর্থিক সংকটে পড়েছে।

বিষয়টি জানতে পেরে তানোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর খোঁজখবর নেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। এ সময় চাল, ডাল, তেল, সাবান, আলু, পেঁয়াজ, আটা ও অন্যান্য খাদ্যসামগ্রীর পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হয়।

তানোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, বুলবুল মেম্বার দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রির মাধ্যমে তানোরের সংবাদপত্র অঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচিত মুখ। তাঁর এই দুর্দিনে পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব বলেই তাঁরা মনে করেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন ও অফিস সহায়ক সেতাউর রহমানসহ অন্যরা।

এদিকে প্রেসক্লাবের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন আহত বুলবুল মেম্বার ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য তানোর প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 November 2026

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব

www.dainikkagoj.com
06 November 2026

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব

www.dainikkagoj.com