শিরোনাম
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩ নাসিরনগরের কচুয়ায় মিরাণ শাহ তাতারী (রহ.)-এর মাজারের দানের টাকা পেলেন ২০০ অসহায় মানুষ মরছে সুন্দরী, বদলাচ্ছে সুন্দরবন: কার্বন শোষণ কমেছে ১৫ শতাংশ খাগড়াছড়িতে শুভ মহালয়া উপলক্ষে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত তাড়াশে মা ও অভিভাবক সমাবেশ: সন্তান গঠনে মায়ের ভূমিকার ওপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার বদলগাছীর মথুরাপুর ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন পরিমল চন্দ্র ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ কেজি ইলিশ মাছসহ ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টাব্যাপী সোনারগাঁওয়ের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা এ ​অভিযান পরিচালনা করেন । এ সময় তার নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। অভিযানে আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ১১ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া ১১ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

​অভিযানকালে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও ডিম ছাড়ার এই বিশেষ সময়ে ইলিশের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে এ ধরনের অভিযান ও মনিটরিং সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ নৌ পুলিশ সদস্যরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 October 2026

সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ

www.dainikkagoj.com
10 October 2026

সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ

www.dainikkagoj.com