মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে লংগদুতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৬৫ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন,  পতিত সরকারের বিচার,  জুলাই বিপ্লবের শহীদের সম্মাননা ও সনদ প্রদান সহ পাঁচ দফা দাবিতে  জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ সেপ্টেম্বর (শুক্রবার)  বিকেল পাঁচটায়  বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে মাইনীমুখ বাজার প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় পথে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন ও নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।

 

এসময় বক্তারা বলেন, দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও আজো পর্যন্ত স্বৈরাচারের দোসরদের দৃশ্যমান বিচার না হওয়ায় অন্তর্বতী কালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তব্যে

জুলাই বিপ্লবের মাধ্যমে পতিত  স্বৈরাচারী সরকারের দ্রুত বিচার,  পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই যোদ্ধাদের সনদ প্রদান সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর