শিরোনাম
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩ নাসিরনগরের কচুয়ায় মিরাণ শাহ তাতারী (রহ.)-এর মাজারের দানের টাকা পেলেন ২০০ অসহায় মানুষ মরছে সুন্দরী, বদলাচ্ছে সুন্দরবন: কার্বন শোষণ কমেছে ১৫ শতাংশ খাগড়াছড়িতে শুভ মহালয়া উপলক্ষে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত তাড়াশে মা ও অভিভাবক সমাবেশ: সন্তান গঠনে মায়ের ভূমিকার ওপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার বদলগাছীর মথুরাপুর ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন পরিমল চন্দ্র ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

লংগদু বাজার কমিটির সভাপতি শামীম, সম্পাদক সাত্তার

প্রতিবেদকের নাম / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মোঃ রবিউল ইসলাম শামীম। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আঃ সাত্তার।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শাহ আলম মুরাদ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ রবিউল ইসলাম শামীম ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়েদুল ইসলাম মনির (অ্যারাইটার) পেয়েছেন ২১ ভোট। ফলে ৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন শামীম।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আঃ সাত্তার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আজিজুল হাকিম পেয়েছেন ৬৪ ভোট।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 October 2026

লংগদু বাজার কমিটির সভাপতি শামীম, সম্পাদক সাত্তার

www.dainikkagoj.com
09 October 2026

লংগদু বাজার কমিটির সভাপতি শামীম, সম্পাদক সাত্তার

www.dainikkagoj.com