শিরোনাম
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩ নাসিরনগরের কচুয়ায় মিরাণ শাহ তাতারী (রহ.)-এর মাজারের দানের টাকা পেলেন ২০০ অসহায় মানুষ মরছে সুন্দরী, বদলাচ্ছে সুন্দরবন: কার্বন শোষণ কমেছে ১৫ শতাংশ খাগড়াছড়িতে শুভ মহালয়া উপলক্ষে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত তাড়াশে মা ও অভিভাবক সমাবেশ: সন্তান গঠনে মায়ের ভূমিকার ওপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার বদলগাছীর মথুরাপুর ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন পরিমল চন্দ্র ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু সরকার শেরপুর উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম এনামুল সরকার। তিনি পরিবার নিয়ে রায়গঞ্জ উপজেলার তেলিজানা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি গাছ পরিষ্কারের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন পাপ্পু। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 October 2026

রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

www.dainikkagoj.com
09 October 2026

রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

www.dainikkagoj.com