শিরোনাম
তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলামের গণসংযোগ তাড়াশে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাড়াশে গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান তাড়াশে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির  নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় মাইনীমুখ বাজারের প্রস্তাবিত মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ‘মাইনীমুখ পরিবার’ এ টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছৈয়দ ইউনুসের সভাপতিত্বে এবং বাজার সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস উদ্দিন মিজি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাইনীমুখ বাজার সমিতির সভাপতি মো. আবুল কাশেম মেম্বার, বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খান, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং লংগদু সদর ইউনিয়নের মহিলা সদস্য স্মরণিকা চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাইনীমুখ ইউনিয়নের দুই শক্তিশালী দল মাইনী কিংস একাদশ ও মাইনী এক্সপ্রেস একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই একাধিকবার আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 October 2026

লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

www.dainikkagoj.com
07 October 2026

লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

www.dainikkagoj.com