শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কার্পেটিং সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, ব্যবসায়ী ও সমাজসেবক মোমেনুর রহমান তালুকদার মীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর হয়ে নওগাঁ জেলার দিকে যাওয়া সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল ও পথচারীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ ও দুর্ভোগের বিষয়টি জানতে পেরে মোমেনুর রহমান তালুকদার মীম সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন। পরে নিজ উদ্যোগে শ্রমিক দিয়ে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারকাজ করান। এতে ওই সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে সাময়িক স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক ফিরোজ আলী পিন্টু বলেন, তিনি নিয়মিত ওই সড়ক দিয়ে চলাচল করেন। সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও কার্পেটিং উঠে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিল। বিষয়টি মোমেনুর রহমান মীমকে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেন।

এদিকে মোমেনুর রহমান তালুকদার মীম আদমদীঘি উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। তিনি আসন্ন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। স্থানীয়দের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে থাকার দাবি করেছেন তিনি।

মোমেনুর রহমান তালুকদার মীম বলেন, “সড়কটির ক্ষতিগ্রস্ত অংশের বিষয়ে জানতে পেরে সরেজমিনে গিয়ে পরিস্থিতি দেখি। পরে লোক লাগিয়ে নিজ খরচে সংস্কারের ব্যবস্থা করেছি। এতে মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে।”

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আসন্ন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মহান আল্লাহর রহমত ও জনগণের সহযোগিতা কামনা করছি। নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

স্থানীয়রা জানান, সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়ন হলে দুর্গাপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটির প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 October 2026

দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম

www.dainikkagoj.com
02 October 2026

দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম

www.dainikkagoj.com