শিরোনাম
গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ইয়াসিনের সান্তাহার রক্তদহ বিল পরিদর্শনে এমপি আব্দুল মহিত তালুকদার: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আশ্বাস পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত পাচার হওয়া ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলার দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে স্মারকলিপি বারহাট্টায় ফারিয়ার মানববন্ধন পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি আবেগঘন পরিবেশে পিবিআই গোপালগঞ্জের পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন সরদারের বিদায় সংবর্ধনা বদলগাছীতে নিজগৃহে মানসিক প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা ত্রিশালে ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নেত্রকোনার হাওরে বোরো ধানের ভয়াবহ বিপর্যয়: কৃষকেরা দিশেহারা, ক্ষতি প্রায় ৩৭৫ কোটি টাকা
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ইয়াসিনের

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

দেলোয়ার হোসেন

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন ওই এলাকার ভ্যানচালক শাহীন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি ইয়াসিনের গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যেই শিশুটি শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, “সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে পরিবারে চলছে আহাজারি, আর প্রতিবেশীদের মধ্যেও বিরাজ করছে গভীর শোক ও সহানুভূতি।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ইয়াসিনের

www.dainikkagoj.com
11 May 2026

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ইয়াসিনের

www.dainikkagoj.com