শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সোনারগাঁও থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ৯ জনের মধ্যে মাদক মামলায় ২ জন, মাদকসেবনের অভিযোগে ৪ জন, পরোয়ানাভুক্ত ২ জন এবং পুরোনো একটি মামলায় ১ জন রয়েছেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের জৈনপুর বালুর মাঠ এলাকার শান্ত শিকদার রুশাদ (২৮), ছোট সাদিপুর এলাকার মো. ইমান হোসেন (৪০), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পুর এলাকার মো. মোয়াজ্জেম (৩২) এবং যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা এলাকার মো. সবুজ হোসেন (২২)। পুলিশ জানায়, সবুজ বর্তমানে কাঁচপুর পাঠাত্ত এলাকায় বসবাস করতেন।

অন্যদিকে মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন কাঁচপুর মধ্যপাড়া এলাকার মো. শাহ আলম (৫০) ও করিম মিয়া (৪২)। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুরোনো একটি মামলায় সোনিয়া আক্তার (৩৮) নামে এক নারীকে এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. জুয়েল মোল্লা (২৭) ও মো. মোজাম্মেল হক মোজাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 October 2026

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার

www.dainikkagoj.com
01 October 2026

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার

www.dainikkagoj.com