শিরোনাম
সোনারগাঁয়ে সব ধরনের অপরাধে জিরো টলারেন্স: নবাগত ওসি আব্দুল বারিক কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে সব ধরনের অপরাধে জিরো টলারেন্স: নবাগত ওসি আব্দুল বারিক

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাকে দালালমুক্ত করার পাশাপাশি মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সোনারগাঁও থানার হলরুমে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মতবিনিময় সভায় নবাগত ওসি মহাম্মদ আব্দুল বারিক সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সচেতন করার পাশাপাশি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সোনারগাঁ থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

থানাকে দালালমুক্ত করার বিষয়ে ওসি বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে পুলিশি সেবা নিতে পারেন, তা নিশ্চিত করা হবে। থানায় কোনো ধরনের দালালচক্রের স্থান থাকবে না। জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পুলিশ দায়িত্ব পালন করবে।

সভায় সাংবাদিকরা সোনারগাঁ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

সাংবাদিকদের দেওয়া পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে নবাগত ওসি বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। অপরাধ দমনে পুলিশ, সাংবাদিক ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
27 August 2026

সোনারগাঁয়ে সব ধরনের অপরাধে জিরো টলারেন্স: নবাগত ওসি আব্দুল বারিক

www.dainikkagoj.com
27 August 2026

সোনারগাঁয়ে সব ধরনের অপরাধে জিরো টলারেন্স: নবাগত ওসি আব্দুল বারিক

www.dainikkagoj.com