মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ভাঙ্গুড়ায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ অন্তত ১২ জন গুলিবিদ্ধ কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় সাবেক শিবির নেতাকর্মীদের সম্মেলন

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

“দক্ষ যুবক গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” – এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি (যুব বিভাগ) মমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন।

 

কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি মাজহার মাহবুবের পরিচালনায়, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর মাওলানা আবুল হাসেম, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি ও কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া সদর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমারখালি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবজাল হোসেন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর ও শিবির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক অর্থ সম্পাদক এনামুল হক, জেলা শিবিরের সাবেক সেক্রেটারী সাঈদ আহমেদ, শিবিরের সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম চপল, আব্দুস সাত্তার, সাবেক শহর সভাপতি গোলাম সরওয়ার মুজাহিদ, মাজহারুল হক মমিনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের সাবেক দায়িত্বশীল ও কর্মীরা।

প্রধান বক্তা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, দক্ষ ও সৎ যুব সমাজ গড়ে তুলতে হলে তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ত্যাগের চেতনা জাগ্রত করতে হবে। তিনি আরো বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাবেক ও বর্তমান প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর