মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ভাঙ্গুড়ায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ অন্তত ১২ জন গুলিবিদ্ধ কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন ভুঁইয়া এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। ধার্য তারিখে হাজির না হওয়ায় আদালত আজ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ূন কবীর জানান, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা মন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে মন্ত্রীর সম্মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

একই ঘটনায় গত ৩০ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম আরও একটি মানহানির মামলা দায়ের করেন, যেখানে শতকোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর