মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ভাঙ্গুড়ায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ অন্তত ১২ জন গুলিবিদ্ধ কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আসন্ন জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নগরীর শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ইউনিসেফের প্রতিনিধি ডা. তরিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মুত্তাকীনসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণ সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে তারা উল্লেখ করেন। ছুটির দিন ব্যতীত আগামী ১০ মে পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

প্রধান অতিথি মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, “ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের পথপ্রদর্শক। আপনাদের মাধ্যমে জনগণকে সচেতন করা সম্ভব। আপনারা জুমার খুতবা ও ধর্মীয় সভায় হাম টিকার গুরুত্ব তুলে ধরবেন।” তিনি আরও বলেন, একটি শিশুর মৃত্যু মানে একটি পরিবারের পুরো পৃথিবী থমকে যাওয়া।

তিনি নগর পরিচ্ছন্নতা বিষয়ে বলেন, পানির লাইনে ময়লা না ফেলা, এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

সভাপতি সুমনা আল মজিদ বলেন, হাম প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি কুচক্রী মহল টিকা নিয়ে গুজব ও আতঙ্ক ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সচেতনতা ও টিকা গ্রহণের মাধ্যমেই হাম প্রতিরোধ সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর