মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ভাঙ্গুড়ায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ অন্তত ১২ জন গুলিবিদ্ধ কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

মো. মাসুদ রানা,

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি ২৯৮নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে রামগড় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

মঙ্গলবার সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদের মানসিকভাবে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল থেকে নেতাকর্মীরা কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগড় কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল মতিন, রামগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইব্রাহিম মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালমান হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ নুরুল ইসলাম রাজু, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য একরাম, আল-আমিন, সুজনসহ উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতা রাজু বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সাহস ও অনুপ্রেরণা দেওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতে দেশের উন্নয়নে এই শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপহার পেয়ে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানায়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর