শিরোনাম
নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থী পেল ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ সোনারগাঁও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলাহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, চালক গুরুতর সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থী পেল ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

গ্রামীণ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা ও উৎসাহ জোগাতে ময়মনসিংহের ত্রিশালে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। সিমেক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ৪০টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়।

সম্প্রতি ত্রিশালের বালিপাড়ায় অবস্থিত সিমেক পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রমেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার সরদার মো. শাহীন, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ওমর ফারুকসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সিমেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সরদার মো. শাহীনের রচিত ‘হারানো শৈশব; কুড়ানো সেই সব’ এবং সদ্য প্রকাশিত ‘তখনো শান্তা কাঁদেনি’ বই দুটি বিনামূল্যে বিতরণ করা হয়।

সিমেক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গ্রামীণ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

আয়োজকরা বলেন, এ শিক্ষাবৃত্তির উদ্দেশ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সুশিক্ষা অর্জন, মানবিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা সৃষ্টি করা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 August 2026

ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থী পেল ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’

www.dainikkagoj.com
20 August 2026

ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থী পেল ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’

www.dainikkagoj.com