শিরোনাম
নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থী পেল ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ সোনারগাঁও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলাহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, চালক গুরুতর সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সোনারগাঁও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্যবাহী কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমেন খান।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. মতিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম মিয়া, বিদ্যালয় উন্নয়ন কমিটির আহ্বায়ক আপেল হক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আ. মজিদ খান ও নুরুল হক, উন্নয়ন কমিটির সদস্য রুবেল হুসাইন, কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সততা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উন্নয়ন কমিটির সদস্য রুবেল হুসাইন বলেন, এসএসসি পরীক্ষার সাফল্য জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়; এটি ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। দেশ ও সমাজের দায়িত্ব নিতে হলে শিক্ষার্থীদের সৎ, নীতিবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদকমুক্ত সমাজ ও উন্নত সোনারগাঁও গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়েই একজন শিক্ষার্থী আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। তথ্যপ্রযুক্তির যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধরে রাখার ওপরও গুরুত্ব দিতে হবে।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করে।

পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 August 2026

সোনারগাঁও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

www.dainikkagoj.com
20 August 2026

সোনারগাঁও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

www.dainikkagoj.com